হারিয়ে যাবো একদিন আমি।। harie jabo akdin ami

  হারিয়ে যাবো একদিন আমি।। harie jabo akdin ami................

 

 
 
কথা ও সূর: আমিনুল ইসলাম মামুন
হারিয়ে যাবো একদিন আমি লিরিক্স :

হারিয়ে যাবো একদিন আমি
রবোনা ভুবনে চিরদিন
হারিয়ে যাবো একদিন আমি
রবোনা ভুবনে চিরদিন
 
ক্ষমা করে দিয়ো তোমরা আমায়
ক্ষমা করে দিয়ো তোমরা আমায়
ভুল করে থাকি যদি কোনোদিন
 
হারিয়ে যাবো একদিন আমি
রবোনা ভুবনে চিরদিন
হারিয়ে যাবো একদিন আমি
রবোনা ভুবনে চিরদিন
 
বাঁশবাগানে বা গোরস্থানে
হয়তো দেবে মোরে কবর
তোমরা আমায় যাবে ভুলে
রাখবে না জানি কোনো খবর
 
 বাঁশবাগানে বা গোরস্থানে
হয়তো দেবে মোরে কবর
তোমরা আমায় যাবে ভুলে
রাখবে না জানি কোনো খবর
 
পড়বে কি মনে আমার কথা?
ফেলবে কি অশ্রু কোনোদিন?
 
হারিয়ে যাবো একদিন আমি
রবোনা ভুবনে চিরদিন
হারিয়ে যাবো একদিন আমি
রবোনা ভুবনে চিরদিন
 
ছোট্ট মাটির ঘরে আমার দেহ
নিথর হয়ে পড়ে রবে
আঁধার কবরে আলোর প্রদীপ
কেহ নাহি কভু জ্বালবে
 
 ছোট্ট মাটির ঘরে আমার দেহ
নিথর হয়ে পড়ে রবে
আঁধার কবরে আলোর প্রদীপ
কেহ নাহি কভু জ্বালবে
 
থাকবে না কেউ জানি আমার পাশে
কাটাবো একাকী রাত্রিদিন
 
হারিয়ে যাবো একদিন আমি
রবোনা ভুবনে চিরদিন
হারিয়ে যাবো একদিন আমি
রবোনা ভুবনে চিরদিন
 
 
আহসান নূর রাফি,
শিল্পী, আল হেরা শিল্পগোষ্ঠী
দত্তপাড়া, সদর লক্ষ্মীপূর
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url